২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ১

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে চার শিশু এবং নিখোঁজ হয়েছে একজন। এদের মধ্যে ২ জন পিতার হাতে, একজন পানিতে ডুবে এবং একজন গাড়ি চাপায় নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নেত্রকোনা সদর উপজেলায়র চল্লিশা ইউনিয়নে দড়িজগি গ্রামে পানিতে ডুবে মারা গেছে নুপুর (৭)।

লিটন মিয়ার কন্যা দড়িজাগি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী নুপুর স্কুল থেকে বাড়ি ফেরাার পথে পুকুরে পা ধুতে গেলে পা ফসকে পুকুরে পড়ে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় পিতার থাপ্পড়ে আহত হয়ে মাত্র ১৪ মাস বয়সী শিশু কন্যা মীম মারা গেছে। জেলার পাটকেলঘাটা গ্রামের মোশাররফ হোসেন রাগান্বিত হয়ে শিশু কন্যাকে থাপ্পড় মারলে সে মাথায় আঘাত প্রাপ্ত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোররাতে মীম মারা যায়।

বিডিনিউজ বেনাপোল সংবাদদাতা জানান, পিতার হাতে থেকে অসাবধানতা বশতঃ কাপড়কাটা কেচির আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৭ম শ্রেনীর ছাত্রী আয়রনের। জানা যায়,আয়রেনর পিতা আনিছুর রহমান রাতে বিছানার উপর বিদুত্যের তার জোড়া দিতে টেপ কাটার সময় কেচি পড়ে বিছানায় শুয়ে থাকা আয়রনের গলায় বিদ্ধ হয়। এ দৃশ্যে দেখে অজ্ঞান হয়ে যায় পিতা। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আয়রন।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর প্রধান সড়কে একটি পেট্রল পাম্পের পাশে কুমিল্লা থেকে রায়পুরগামী উপকুল পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় বিউটি নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন বছরের একটি শিশুকে নিয়ে পালিয়েছে দুই মহিলা। শনিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, ধামরাই উপজেলার বাউখন্ড গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম বাড়ি ফেরার পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে দুই মেয়ে ফারহানা (১৩) ও কলি (৩) কে বসিয়ে রেখে ব্যাগ কিনতে যায়। এ সময় অজ্ঞাতপরিচয় দুই মহিলা আইসক্রিম কিনে দেয়ার কথা বলে কলিকে ফারহানার কাছ থেকে নিয়ে যায়। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। শিশু কন্যাকে হারিয়ে মা দেলোয়ারা বেগম বারবার মূর্চ্ছা যাচ্ছেন। ঘটনার পরপরই মানিকগঞ্জ সদর থানায় জানানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।