‘বন্ধু’ দীর্ঘ জীবনদায়ী
সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে, বেশি বন্ধু থাকা মানুষকে দীর্ঘ জীবন দান করে। বয়ঃবৃদ্ধ মানুষ যাদের সামাজিকভাবে অনেক বন্ধু রয়েছে তারা অন্যদের চেয়ে দশ বছর বেশি বাঁচেন।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল যেসকল বৃদ্ধ মানুষ নিজের ছেলেমেয়ে ও আত্মীয় স্বজনের সংসর্গে থাকেন তাদের জীবন কিন্তু খুব বেশি দীর্ঘ হয় না।
আগে এক গবেষণায় দেখা গিয়েছিল, বৃদ্ধ মানুষ যারা অনেক বেশি মানুষের সংস্পর্শে থাকেন তাদের জীবন দীর্ঘ হয়।
অস্ট্রেলিয়ার এ্যাডিলেডের ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেদেশের ৭০ বছর বয়সী দেড় হাজার বৃদ্ধের ওপর পরিচালিত এক গবেষণার ফলাফলে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন।
গবেষণার ফরাফলে দেখা যায়, যাদের অপেক্ষাকৃত কম বন্ধু রয়েছে তাদের তুলনায় যাদের বেশি বন্ধু রয়েছে তারাই বেশি দিন বাঁচে।
তবে গবেষকরা নিশ্চিত নন যে, বন্ধু কেন মানুষকে বেশি দিন বাঁচতে সাহায্য করে। তবে ধারণা করা হচ্ছে, বন্ধুরা মানুষকে ভাল কাজে যেমন ধূমপান না করা, বেশি মদ্যপান না করতে উৎসাহিত করে। গবেষকরা আরেকটি সম্ভাবনার কথাও বলছেন, সেটি হল, বেশি বন্ধু থাকা স্বাস্থ্যের ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এপিডেমোলজি এন্ড হেলথ নামের একটি জার্নালের জুন সংখ্যার একটি রিপোর্টেও একই কথা বলা হয়েছে।
দীর্ঘ জীবনের সাথে পারিবারিক বন্ধনের কোনও সম্পর্ক না থাকার কারণ হিসেবে গবেষকরা মনে করেন, বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের ওপরই নির্ভর করেন।
