২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেদ-ভুড়িঅলা থাই পুলিশরা বেকায়দায়

বিপাকে পড়েছে ব্যাংককের মেদ-ভুড়িঅলা পুলিশ সদস্যরা। দু’সপ্তাহের মধ্যে অতিরিক্ত ওজন কমানোর নির্দেশ দেয়া হয়েছে তাদেরকে। এ সংক্রান্ত একটি ফিটনেস প্রোগ্রামও চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অরুন দেবনাথ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

‘ফাইট ফর ফরটি ইঞ্চিস’ শীর্ষক এই প্রোগামে নাম লিখিয়েছে ৮৫ জন পুলিশ। এর আগে চার হাজার ১৫০ জনের বার্ষিক চেক-আপ সম্পন্ন হয়।

থাই পুলিশের কর্মকর্তা কর্নেল ইয়োদাচি পুসান্তি বলেন, একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তার অতিরিক্ত মেদ থাকবে এটা কিছুতেই মেনে নেয়া যায় না। জনগনকে পুলিশের ওপর ভরসা রাখতে হয়। সেক্ষেত্রে তারাই যদি মোটা হন, তাহলে জনগণ তাদের কর্মদক্ষতার ওপর ভরসা রাখে কী করে!

পেটের মাপ কিছুতেই যেন ৪০ ইঞ্চি অতিক্রম না করে সেজন্য অফিসারদের বিশেষ কতগুলো পরামর্শ দেয়া হচ্ছে। অতিরিক্ত খাওয়া এড়াতে বিশেষ ধরনের ডায়েট এবং ইয়োগা চর্চার পরামর্শ দেয়া হয়েছে মোটা পুলিশ কর্মকর্তাদের।

যারা উল্লিখিত সময়ের মধ্যে ওজন কমাতে পারবে তাদেরকে নতুন ইউনিফর্ম দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

অতিরিক্ত মোটা পুলিশ অফিসারদের একজন সার্জেন্ট মেজর নিটাট বলেন, ‘আমি মোটা, বেশ মোটা। আমার নিজের ইউনিফর্ম পরতেও খুব কষ্ট হয়। আর সে কারনেই আমাকে চিকন হতে হবে।’