২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সেনাবাহিনীর ব্যাপক উদ্যোগ

‘বৃক্ষরোপণ অভিযান ২০০৫’ সফল করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সেনা প্রধান লেঃ জেনারেল মইন ইউ আহমেদ শনিবার সেনাবাহিনী সদর দপ্তর সংলগ্ন মাঠে একটি জলপাই গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চলতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী সারাদেশে বিভিন্ন সেনা স্থাপনা সমূহে প্রায় চার লাখ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগ সফল করতে বিভিন্ন সেনাস্থাপনা ও সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর ইউনিট সমূহ চল্লিশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।