আধিপত্য বিস্তারের জের ধরে হবিগঞ্জ বৃন্দাবন কলেজে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে আধিপত্য বিস্তারে জের ধরে শনিবার সকালে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
কলেজ সুত্র জানায়, কলেজ শাখার নির্বাচিত ছাত্রদল কমিটির বিপক্ষে ছাত্রদলের একটি গ্রুপ মহড়া শুরু করলে কলেজ শাখার সাধারন সম্পাদক মাকসুদুর রহমান উজ্জ্বল তাদের বাধাঁ দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের নেতা শেখ মিজানুর রহমানসহ কয়েকজন উচ্ছৃংখল কর্মী উজ্জলকে আক্রমন করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে উজ্জ্বল, মিজান, বাবুল সহ উভয় গ্রুপের প্রায় ১০ জন ছাত্র আহত হয়। কলেজ কতৃপক্ষ দ্রুত পুলিশ সংবাদ দিলে তারা মিজানকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় হবিগগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
