২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ নম্বরযুক্ত ট্যাক্সি চলাচল বন্ধ হচ্ছে সাংহাইয়ে

সাংহাইয়ে অভিভাবকদের চাপে পড়ে নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় ‘অশুভ’ নম্বরযুক্ত ট্যাক্সি চলাচল বন্ধ রাখতে হবে বলে দাবী তুলেছে অবিভাবকরা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

যেসব ট্যাক্সির নম্বর প্লেটের শেষ অংক ৪, সেগুলোর ব্যাপারেই তাদের যত আপত্তি। সাংহাইয়ের আঞ্চলিক ভাষায় ‘অকৃতকার্য’ শব্দের সাথে ‘৪’ এর উচ্চারণগত মিল থাকায় তা ভর্তি পরীক্ষায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তারা।

সাংহাইয়ের সবচে’ বড় ট্যাক্সি কোম্পানি সাংহাই দাঝং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সম্মত হলেও অন্য ট্যাক্সি প্রতিষ্ঠানগুলো এ নিয়ম মেনে চলবে কি না তা নিয়ে সন্দেহ আছে।

সেখানকার অবিভাবকরা অশুভ নম্বরযুক্ত ট্যাক্সিতে সাধারণত উঠতে চান না। কিংবা উঠলেও এ নিয়ে ট্যাক্সি চালকদের সাথে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়েন বলে সাংহাই দাঝং এ সিদ্ধান্ত নেয়। ভর্তি পরীক্ষার সময় ট্যাক্সি বুক করে থাকে, এমন ক্লায়েন্টদের ২০ শতাংশ অশুভ নম্বরযুক্ত ট্যাক্সি না পাঠানোর জন্য অনুরোধ করেছে আরেক বড় ট্যাক্সি প্রতিষ্ঠান সাংহাই এনজিএসকে।