রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বার্নস
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস রোববার ঢাকা আসবেন।
জাতিসংঘের স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরের সময় তিনি সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সমঝোতা বিষয়ে আলোচনা করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
বার্নস ২৭ জুন ওয়াশিংটনে ফিরে যাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ থেকে ২৭ জুন লন্ডন এবং দক্ষিণ এশিয়া সফরের সময় তিনি নয়াদিল্লিও যাবেন। জুলাইয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফরের পূর্বে ভারত সফরকালে বার্নস জাতিসংঘ ও ভারতের পারস্পরিক সহযোগিতার অগ্রগতি বিষয়ে সেদেশের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।
