২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সিনেমা হলে পর্ণো ছবি: গ্রেফতার ৩ জন, সিনেমা হল বন্ধ

রাজশাহী মহানগরীর ‘উৎসব’ সিনেমা হলে বৃহস্পতিবার রাতে ইংরেজি পর্ণ ছবি প্রদর্শণের সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পুলিশ জানায়, এ সময় পুলিশ ৪টি পর্ণ ছবির রিল ও ১০ টি অশ্লীল পোস্টার জব্দ করে। এ ঘটনার পর থেকে ওই সিনেমা হলে ছবি প্রদর্শন বন্ধ রয়েছে।

বোয়ালিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন (২৮) ,কাজী নজরূল ইসলাম (৪০) ও কুদ্দুস (৪২) ওই সিনেমা হলের কর্মচারি।

তবে হলের মালিক কিংবা ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।