২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা পরিত্যাক্ত ঘোষণা করা ছাড়া কোনো বিকল্প নেই: ডঃ তামিম

জ্বালানি বিশেষজ্ঞ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডঃ এম তামিম মনে করেন, রিলিফ কূপ খননে বিলম্বই নতুন করে ছাতকের টেংরাটিলা দুর্ঘটনার প্রধান কারণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার বিডিনিউজের সাথে আলাপকালে এই মত প্রকাশ করে তিনি বলেন, ৭ জুনয়ারি দুর্ঘটনার আগুন নিভে যাওয়ার পরপরই রিলিফ কূপ খনন করে দুর্ঘটনা কবলিত ছাতক-২ কূপ বন্ধ করে দেয়া উচিত ছিল। সেটা করা হলে আজকের এই দুর্ঘটনা এড়ানো যেতো।

তিনি বলেন, পরপর দু‘টি দুর্ঘটনার কারণে এই এলাকাটি যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে আগামী দিনে এটি খননের জন্যে পরিত্যাক্ত ঘোষণা করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।

৭ জানুয়ারি দুর্ঘটনার কারণ নির্ধারণে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এহসান উল ফাত্তাহকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির তিনিও একজন সদস্য ছিলেন। কমিটির প্রতিবেদনে বলা হয়, নাইকোর ভুল খনন নকশাই দুর্ঘটনার জন্য দায়ী। আর এতে এক বিসিএফ গ্যাস পুড়ে গেছে।

কমিটির প্রতিবেদনে একই সাথে দুর্ঘটনার জন্য বাপেক্স এর মনিটরিং অবেহেলাকেও দায়ী করা হয়েছিল।