২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমএস’র মাধ্যমে তালাক দেওয়া অবৈধ ঘোষণা

মোবাইলের এসএমএস সার্ভিসের মাধ্যমে তালাক দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে আবুধাবি সুপ্রিম ফেডারেল কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

দেশটির ফুজায়রা এলাকার বাসিন্দা আলী আবদুল্লাহর দায়ের করা তালাক সংক্রান্ত একটি মামলায় আদালত এ রায় দেয়।

আলী আবদুল্লাহ তার স্ত্রী তাহনি আব্দুল কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে ছেড়ে বাবার বাড়ি অবস্থান করছে উল্লেখ করে আদালতের মাধ্যমে তালাকের আবেদন করেন।

আলী আবদুল্লাহ তার স্ত্রীকে মোবাইলের এসএমএস’র মাধ্যমে একটি বার্তা পাঠান, ‘যদি তুমি ফুজায়রায় ফিরে না আস তাহলে তোমাকে তালাক দেয়া হবে।’ পরবর্তীতে পাঠানো একটি বার্তায় তিনি বলেন, ‘ফিরে না আসার কারণে তোমাকে তালাক দেয়া হল।’

তবে আদালত তার মামলা বাতিল করে দিয়েছে এই বলে যে, তাহনি আব্দুল কিছুদিন পরে স্বামীর বাড়ি ফিরে এসেছেন। আদালত আরও জানায়, আলী আবদুল্লাহ তার স্ত্রীর বাড়ি ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেননি।