মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২
মাগুরায় এক সড়ক দুর্ঘটনায় শুক্রবার চারজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মাগুরা-নড়াইল সড়কের পাল্লা নামক স্থানে বরযাত্রীবাহী টেম্পুর সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে ইসলাম বিশ্বাস (৬০), মহম্মদ (৫৯), চান মিয়া (২৫) এবং কাবুল (২২) নিহত হয়। এছাড়াও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চাঁদপুর গ্রামের তুফান বিশ্বাসের ছেলে মুরাদের বিয়ের বরযাত্রী হিসেবে টেম্পু আরোহীরা কনের বাড়িতে যাচ্ছিল।
দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
