শেখ হাসিনার শোক
অধ্যাপক সিতারা পারভীনের মৃত্যুতে আওয়ামী লীগের সভানেত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার ফ্রান্স থেকে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান সিতারা পারভীন বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
