২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুটি গ্রুপের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জ জেলার নিখিল উপজেলার হাশারদী গ্রামের দুটি বিবদমান গ্রুপের সংর্ঘষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে গ্রামের মেরাজ মিয়া সমর্থিত গ্রুপের সাথে শফিক মিয়া সমর্থিত গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের মোট ২৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বুধবারে মেরাজ মিয়া ও শফিক মিয়ার মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জের ধরে এই সংঘর্ষ ঘটে।

আহতদের বাজিতপুর এবং নিকলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।