এইড কুমিল্লা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে জাপান
বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুসিরো হরিগুচি বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলোপমেন্ট কুমিল্লা (এআইডি)’র প্রশিক্ষণ এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করেছেন।
জাপান তার মানব নিরাপত্তা প্রকল্পর জন্য তৃণমূল সাহায়্যের আওতায় ৭৬ হাজার ৫শ’ ৯২ মার্কিন ডলার ব্যয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করে।
উদ্বোধনি অনুষ্ঠানে রাষ্ট্রদূত ছাড়াও অন্যানের মধ্যে এআইডি-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী এবং কুমিল্লার জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন।
