২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল নেতারা আমাকে লাঞ্ছিত বা ঘেরাও করেনি: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট ব্রীজ উদ্বোধনের সময় ছাত্রদল নেতারা তাকে লাঞ্ছিত বা ঘেরাও করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পররাষ্ট্রমন্ত্রীকে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় তারা রেল প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দেয়।

বিবৃতিতে তিনি বলেন, কালুরঘাট ব্রীজ সংস্কার শেষে একটি ছোট অনুষ্ঠান করে তা পুনরায় চলাচলের জন্য উদ্বোধন করা হয়। ছোট পরিসরের অনুষ্ঠান বলে তাকে (পররাষ্ট্রমন্ত্রী) বা তেমন কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা শ্লোগান দেয়।

তিনি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদপত্রগুলো এ নিয়ে অসত্য তথ্য পরিবেশন করেছে। এতে বলা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা নাকি আমাকে ঘেরাও করেছে। তিনি বলেন, যেসব সংবাদপত্র এ নিয়ে মিথ্যাচার করেছে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।