২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ক্যামেরা ভীতি!

গত মাসে সড়ক দুর্ঘটনায় শাম্মী আখতার হ্যাপীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ ও ছাত্রদলের বাধার কারণে ২৩ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে শুভেচ্ছা বিনিময় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

মধুর ক্যান্টিনে অবস্থানের এক ঘন্টার মধ্যে একটি টিভি চ্যানেলের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়।

ছাত্রলীগ জানায়, এসময় ছাত্রদল তাদের ক্যাম্পাসে ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে একটি নাটক করার চেষ্টা চালায়।

ছাত্র লীগের অভিযোগ, ছাত্রদল ছাত্রলীগের নেতা-কর্মীদের মিষ্টি খাওয়ানোর পরিকল্পনা করে এবং টিভি চ্যানেল এনটিভির মাধ্যমে তা প্রচারের করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এমন একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করে।

মধুর ক্যান্টিনে সকালে টিভি চ্যানেল এনটিভি উপস্থিত ছিল বলে জানা যায়।

তবে, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এই অভিযোগ প্রত্যাখ্যান করে।