২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুর আলী হত্যা : গুলিতে আহত জিলুরের মৃত্যু

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুর আলী মিয়া হত্যাকান্ডের সময় গুলিবিদ্ধ জিল্লুর রহমান বুধবার গভীর রাতে হাসপাতালে চকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে রাত পৌনে আটটায় চরমপন্থীদের ব্রাশফায়ারে নিহত হন নুর আলী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নুর আলী হত্যার প্রতিবাদে জেলা বিএনপি’র ডাকে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

জেলা বিএনপি’র নেতা-কর্মীরা সকাল ন’টায় নুর আলীর লাশ নিয়ে ডিঙ্গেদহ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।

সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলের প্রচার সম্পাদক খন্দকার আব্দুল জব্বার সোনা জানিয়েছেন।