২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে ছাত্রদলের দুই সন্ত্রাসী নিহত

র‌্যাবের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে খান আহমেদ ওয়াসিব তপু এবং তার সহযোগি মোহাম্মদ ফারুক হোসেন (রাজিব) ক্রসফায়ারে নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সাব মেশিনগান ও একে-৪৭ রাইফেলসহ গ্রেফতারকৃত ছাত্রদল নেতা তপুসহ পাঁচজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য মতে আরও অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব বৃহস্পতিবার সকালে সাভারের নিরিবিলি এলাকায গেলে এ বন্দুকযুদ্ধ ঘটে।

নিহত তপু মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি ছিল এবং দেশের শীর্ষ ২৩ সন্ত্রাসীর অন্যতম পলাতক ইমনের ঘনিষ্ঠ আত্মীয়। তার বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশনের আট নং ওর্য়াড কমিশনার নিউটনকে হত্যাসহ চারটি হত্যা মামলা রয়েছে।

নিহত সহযোগী রাজিব রাজধানীর রায়েরবাজার এলাকার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।

বুধবার সকালে পল্লবী এলাকা থেকে তপু ও রাজিবকে গ্রেফতার করা হয়েছিল।