সাভার সেনানিবাসে প্রশিক্ষণকালীন গুলিতে শিশুর মৃত্যু
সাভার সেনানিবাসে বুধবার সন্ধ্যায় সেনা প্রশিক্ষণকালে গুলিতে চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আলো। সে বাইপাইলের মোহাম্মদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫ টায় বসুন্ধরা মাঠে খেলার সময় মাঠ থেকে এক মাইল দূরে সাভার সেনানিবাসে প্রশিক্ষণ মাঠ থেকে আসা একটি গুলি শিশুটির মাথায় বিদ্ধ হয়। দ্রুত তাকে স্থানীয় হালিমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।
