প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশের ঐতিহাসিক দলিল: সরকারি দল
জাতীয় সংসদে বাজেট আলোচনায় সরকারি দলের মন্ত্রী এবং সদস্যরা ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সমৃদ্ধ বাংলাদেশের ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেছেন।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বুধবার বিকেলে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
বাজেটের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন দুই মন্ত্রীসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জন সদস্য। আলোচনায় অংশগ্রহণকারিরা হচ্ছেন, নৌপরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, নুসরাত জাহান ইলেন ভুট্টো, নূরুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, রশিদুজ্জামান মিল্লাত, নজীর হোসেন ও ধীরেন্দ্রনাথ সাহা এবং জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসাইন সাঈদী।
সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
