২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে শান্তিচুক্তির পক্ষে বিপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ২, আহত ৩

পার্বত্য শান্তিচুক্তির পক্ষে বিপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে বুধবার দুপুরে রাঙ্গামাটির কুতুকছড়িতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার করল্যাছড়ি গ্রামে শান্তিচুক্তি সমর্থক সন্ত্রাস দমন কমিটি (সদক) এর সাথে চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (ইউপিডিএফ) মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম অভিলাস চাকমা (২০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহত অমলেন্দু চাকমাকে (১৬) প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানায়, তার বুকে ও বাম বাহুতে গুলিবিদ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে করল্যাছড়িতে অবস্থানরত ইউপিডিএফ সমর্থকদের উপর সশস্ত্র সদক সদস্যরা চড়াও হলে ইউপিডিএফ সদস্যরাও পাল্টা হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে বন্দুক যুদ্ধ চলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।