হাইকোর্টে জামিনপ্রাপ্ত মামলার আসামীর বিরুদ্ধে রিমান্ডের আবেদন: আদালতের বিস্ময়
মাদারীপুরের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিলেও মামলার তদন্তকারী দারোগা এসআই আখতার হোসেন আসামীদের রিমান্ডের আবেদন করলে বুধবার আদালত বিস্ময় প্রকাশ করে।
জেলার কালিকাপুরের দক্ষিণ দুধখালী গ্রামের ইউসুফ আলী ফকির হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় নয়জন আসামী হাইকোর্টে হাজির হয়ে অন্তবর্তী জামিন নেয়। হাইকোর্ট তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে জেলা জজ আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন।
২ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আখতার হোসেন সাতদিনের রিমান্ড চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
বুধবার মামলার ওই আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রিমান্ডের আবেদন বাতিল করে দিয়ে আবেদন নথিভূক্ত করে আবেদনটিকে অযৌক্তিক বলে মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেন।
