খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে: খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বুধবার বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় সরকার নিজস্ব গুদামে ‘সিকিউরিটি রিজার্ভ’ হিসেবে সবসময় আট থেকে দশ মেট্রিকটন খাদ্য শস্য সংরক্ষণ করে। খোলা বাজারে খাদ্যশস্যের মূল্য স্থির রাখতে চলতি বছরের ১৮ জুন পর্যন্ত ওএমএস কর্মসূচির আওতায় ১৩ হাজার ডিলারের মাধ্যমে সরকার ২ দশমিক ৩৮ মে.ট খাদ্যশস্য বিক্রি করেছে।
সরকারের অন্যান্য পদক্ষেপের মধ্যে এলসি মার্জিন হ্রাস, শুল্ক ও করসহ খাদ্যশস্য আমদানি সহজিকরণ উল্লেখযোগ্য।
মন্ত্রী বলেন, খাদ্যশস্যের ওপর ৭ দশমিক ৫ শতাংশ আমদানি শুল্ক অব্যাহত রাখতে বেসরকারি খাতের মাধ্যমে প্রচুর খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
