২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা ভবণ নির্মাণ ও শ্রমিক নিরাপত্তা বিষয়ে বিল্স-এর জাতীয় সেমিনার ২৩-২৫ জুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স-এর উদ্যোগে ‘কারখানা ভবন নির্মাণ, শ্রমিক নিরাপত্তা: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক তিন দিনের জাতীয় সেমিনার ২৩ জুন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, বিভিন্ন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রম ইস্যুতে কাজ করে এমন বেসরকারি সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক ও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ এ সেমিনারে অংশ নেবেন।

দুই দিনের সেমিনারে প্রণীত সুপারিশ মালা আগামী ২৫ জুন সকাল দশটায় পিআইবি মিলনায়তনে নীতি নির্ধারক, সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।

বিল্স-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ হোসেন এমপি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্যাহ আমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব প্রকৌশলী ইকবাল উদ্দিন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুল ইসলাম, আইন ও শালিস কেন্দ্রের চেয়ারম্যান ড. হামিদা হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এসকে সিকান্দার আলী, এমপ্লয়ার্স ফেডারেশনের কাজী সাইফুদ্দিন আহমেদ, রাজউক-এর চেয়ারম্যান প্রকৌশলী শহীদ আলম, ও স্কপের সমন্বয়কারী ডাঃ ওয়াজেদুল ইসলাম খান।