২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এয়ারবাস বিকল, যাত্রী দুর্ভোগ চরমে

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম আবুধাবী রুটের একটি ফ্লাইটে (বিজি ০২৭) যান্ত্রিক ত্রুটির কারণে গত দুদিন ধরে বন্ধ থাকায় ওই ফ্লাইটের ২০১ জন যাত্রী এখন বন্দর নগরীতে আটকা পড়েছে। এ জন্য যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ বিষয়ে ঢাকায় বিমানের ব্যবস্থপনা পরিচালক কর্ণেল (অব.) মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজকে তিনি জানান, আজকালের মধ্যেই বিকল্প ব্যবস্থায় যাত্রীদেরকে আবুধাবীতে পাঠানো হচ্ছে।

তিনি আরো জানান, বিমানের উদ্যোগে গত দুদিন ধরে যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় একটি হোটেলে।

সোমবার রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তজার্তিক বিমানবন্দর থেকে এয়ারবাস উড়োজাহাজের ওই ফ্লাইটটি ছাড়ার কথা ছিল।