২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্স প্রতিষেধক আবিষ্কার

বিশ্ববাসীর জন্য একটি ভালো সংবাদ অপেক্ষা করছে। মরণঘাতি সার্সের নতুন ওষুধ আবিষ্কৃত হয়েছে। চীন ও ইউরোপের বিজ্ঞানীরা সিভিয়ার একিউট রেসপিরেটরী সিনড্রম (সার্স) নিরাময়ে কার্যকর ওষুধ আবিষ্কার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তারা বলেন, স্কিজোফেনিয়ায় রোগ নিরাময়ে ব্যবহৃত সিনানসেরিন, সার্সের ভাইরাস ‘করোনা’ প্রতিরোধে কার্যকর। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিজ্ঞানীরা পূর্ব চীনের জেজিয়াং প্রদেশে হাগঝুতে গবেষণাটি পরিচালনা করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সার্স ছড়িয়ে পড়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারাত্মক বিপর্যয় নেমে আসে। সার্স এমনকি কানাডার টরন্টোতেও ছড়িয়ে পড়ে। পূর্ব চীনের হাগঝু এলাকায় আগামী কিছুদিনের মধ্যেই সার্স প্রতিরোধে পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগ করা হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।