যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বার্নস আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
তার ২১ থেকে ২৭ জুনের লন্ডন ও দক্ষিণ এশিয়া সফর কর্মসূচিতে তিনি নয়া দিল্লিও সফর করবেন। সেখানে তিনি মার্কিন-ভারত সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন।
