২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা সীমান্তে বিডিআর ও বিএসএফের যৌথ টহল

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের যৌথ টহল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে বাংলাবান্ধা সীমান্তে বিডিআর ও বিএসএফের স্টাফ অফিসার পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের বিপরীতে ভারতের ফুলবাড়িতে অনুষ্ঠিত এ সভায় নেতৃত্ব দেন রংপুর সেক্টরের বিডিআরের স্টাফ অফিসার ১৯ রাইফেল ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েম এবং ভারতের জলপাইগুড়ি ও কুচবিহার সেক্টরের ২৭ বিএসএফ ব্যটালিয়নের উপ-অধিনায়ক এমএল গার্ক।

বৈঠক সূত্রে জানা যায়, উভয় পক্ষ যৌথ টহল প্রশ্নে সম্মত হয়েছে। যৌথ টহল কীভাবে হবে সে সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।