নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মাহমুদুর রহমান
জ্বালানি মন্ত্রণালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা বলেছেন, নতুন দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন এবং মন্ত্রণালয়ের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করে যাবেন।
বিডিনিউজের সাথে টেলিফোনে আলাপকালে মাহমুদুর রহমান বলেন, এটি একটি বিশাল চ্যালেঞ্জ... সরকারের শেষ ১৬ মাসে এ সেক্টর থেকে তিনি সর্বোচ্চ মূল্য সংযোজন নিশ্চিত করতে চেষ্টা করবো।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি এটি হবে তার অতিরিক্ত দায়িত্ব।
জ্বালানিকে বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়লা ও গ্যাসসহ অন্যান্য খনিজ সম্পদের যথাযথ ব্যবহারই হবে তার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রাথমিক কার্যক্রম শেষে তিনি গ্যাসের সিস্টেম লসসহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চালাবেন।
মাহমুদুর রহমান বলেন, তিনি সিস্টেম লস কমাতে এবং বিল তৈরি ও সংগ্রহের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করবেন।
বিনিয়োগ বোর্ডের মতো জ্বালানি মন্ত্রণালয়েও ই-গভর্ণনেন্স চালু করবেন বলে তিনি জানান।
