২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ব্রজপাতে ২জন নিহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সোমবার সন্ধ্যায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হল-রাহুল মিয়া (৪০) ও আইন উল্লাহ (২০)।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টায় উপজেলার শতমূখা মাঠে একটি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে বজ্রপাতের এ ঘটনা ঘটে। বজ্রপাতে ওই দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত রাহুল মিয়ার বাড়ি শতমূখা গ্রামে আর আইন উল্লাহর বাড়ি কাটাইয়া গ্রামে।