২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক নিয়ে রিট মামলার শুনানি মঙ্গলবার

টেলিটক সিমের ওপর ১২০০ টাকা বাড়তি কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে ছয় জন লটারী বিজয়ীর দায়ের করা রিট মামলার শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিচারপতি এম এ মতিন এবং বিচারপতি মামুন রহমানের বেঞ্চে রোববার এই রিট আবেদন দাখিল করেন এডভোকেট সৈয়দ জিয়াউল হাসান, শারিয়ার পারভীন, এডভোকেট সেলিম আহসান খান, মোহাম্মদ আমীর হামজা খান, রুবিনা ইয়াসমিন ও সারোয়ার-এ-আলম।

অবশ্য বিচারপতিদ্বয় মামলাটি ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত হাইকোর্ট বেঞ্চে দাখিলের পরামর্শ দিয়ে সোমবার ফেরত পাঠান।

পরে ওই দিনই আবেদনকারীরা মামলাটি বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য দাখিল করেন।

আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনাকারী এডভোকেট ইদ্রিসুর রহমান বিডিনিউজকে জানান, আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্টিত হবে।

আবেদনে অর্থ ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, দ্বিতীয় সচিব (ভ্যাট), কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার (ঢাকা-উত্তর) এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদি করা হয়েছে।