মাহমুদুর রহমান জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত
সরকার সোমবার বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানকে উপমন্ত্রীর মর্যাদায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের পদে বহাল থাকার পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মাহমুদুর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
