২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় হিটস্ট্রোকে শিক্ষকসহ ২ জনের মৃত্যু ঘটেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এরা হচ্ছেন, নালিতাবাড়ি মানুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক (৩৯) এবং ময়মনসিংহ শহরের বাসিন্দা রফিকুল ইসলাম (৪০)।

গ্রামবাসীরা জানান,স্কুল শিক্ষক নাজমুল হক শ্বশুড় বাড়ি চান্দের নন্নী থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরমে জ্ঞান হারান। পরে তাকে নলিতাবাড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রোববার বিকেলে ময়মনসিংহ থেকে নলিতাবাড়ি বেড়াতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন রফিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।