২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মসজিদের ইমাম খুন

যশোরের চৌগাছা উপজেলার হাউলি গ্রামের এক মসজিদের ইমাম খুন হয়েছে। নিহত ইমামের নাম নাজমুল হোসেন তুহিন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সোমবার সকালে গ্রামবাসী গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ গ্রামের ইব্রাহিমের পুকুর পাড় থেকে উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর আটজুড়ি গ্রামের বাদশাহ মিয়ার ছেলে নাজমুল হোসেন তুহিন চার বছর ধরে হাউলি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।