ঝিনাইদহের শৈলকুপায় কিশোরের লাশ উদ্ধার
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার জলশুকা গ্রামে জিকে খালের পাড় থেকে সোমবার পুলিশ সোহেল (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। নিহত সোহেল বড় মৌকুড়ি গ্রামের এরফান আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার সোহেল তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। গ্রামবাসী সোমবার খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করার পর জিকে খালের পাড়ে রেখে যায়।
