ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ভৈরব নদে অবৈধ স্থাপনা নির্মাণকারী ১১৯ জনের মধ্যে ৬৩ জন রোববার যশোরের জেলা প্রশাসকের কাছে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় প্রার্থনা করেছেন। জেলা প্রশাসক তাদের সে আবেদন মঞ্জুর করেছেন বলে জানা যায়।
সূত্র জানায়, দখলকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে তাদের সেই সব স্থাপনা ভেঙে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে, নদের স্থান দখলকারী দ‘ুটি প্রতিষ্ঠান হাসান বুক ডিপো ও বেলাল বুক ডিপো হাইকোর্ট থেকে তাদের জমির সপক্ষে কাগজপত্র দেখানোয় তাদের স্থাপনা উচ্ছেদ করা হবে না বলে জানা গেছে।
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে নদের এই এক কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও পর্যায়ক্রমে হৈবতপুর, রূপদিয়া এবং নওয়াপাড়া পর্যন্ত এ কাজের সম্প্রসারণ করা হবে।
