রাজধানীতে মনোমুগ্ধকর ব্যালে সন্ধ্যা
ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা (আইএসডি) মিলনায়তনে মনোমুগ্ধকর ব্যালে অনুষ্ঠান হয়ে গেলো শুক্রবার সন্ধ্যায়। প্রাইভেট ব্যালে টিউটোরিয়াল ম্যাডেনজা ব্যালে স্টুডিও এবং আইএসডি’র যৌথ উদ্যোগে ‘ম্যাজিক্যাল মোমেন্টস’ শীর্ষক এ আযোজন ছিলো শাব্দিক অর্থেই উপভোগ্য।
আইএসডি’র ছাত্রছাত্রী ও অভিভাবকরা বসুন্ধারায় স্কুলের নিজস্ব মিলনায়তনে এই ব্যালে আসর উপভোগ করে। ব্যালে ও দেশীয় নৃত্যের এটি দ্বিতীয় বার্ষিক আয়োজন।
দুটি ক্যাটাগরিত শো’টিকে ভাগ করা হয়। ম্যাডানজা ব্যালে স্টুডিও’র তরুন শিক্ষার্থী ও আইএসডি’র ছাত্র-ছাত্রীরা ব্যালে নৃত্য পরিবেশন করে।
ম্যাডেনজা ব্যালে স্টুডিও’র পরিচালক, ব্যালে নৃত্যের প্রশিক্ষক ও নির্দেশক ম্যারিয়্যানজেলা ড্যানিকাস জাফর বিডিনিউজকে জানান, আমরা পশ্চিমা নৃত্যের সাথে বাংলাদেশের লোকজ নৃত্যের সমন্বয়ে এক অভিনব নৃত্যধারা প্রবর্তন করেছি। ম্যাডেনজা ব্যালে স্টুডিও’র কোরিওগ্রাফিতে পেশাদার নৃত্যশিল্পীরা এতে অংশ নিচ্ছেন।
ম্যাডেনজা ব্যালে স্টুডিও দ্বিতীয়বারের মত আইএসডি মিলনায়তনে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রীস বংশোদ্ভুত আমেরিকার নাগরিক ম্যারিয়্যানজেলা ড্যানিকাস জাফর বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। তিনিই বাংলাদেশে প্রথম ব্যালে এবং পশ্চিমা তথা আধুনিক পশ্চিমা নৃত্যের ওপর প্রশিক্ষনের সুযোগ এনে দেন। দুই বছর আগে এই প্রাইভেট ডান্স টিউটরিয়ালটি খোলা হয়।
