২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭২ জন মায়ানমার অধিবাসীকে ফেরত পাঠানোয় বাংলাদেশের প্রশংসা

মায়ানমারের ১৭২ জন অধিবাসীকে অতি দ্রুত সেদেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেয়ায় মায়ানমার সরকার বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং বিডিআরের প্রশংসা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মায়ানমার দূতাবাসের পাঠানো সাম্প্রতিক এক বার্তার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবর্তিত মায়ানমারের নাগরিকদের তাদের নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেয়া হয়েছে।

ওই বার্তায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আটকে পড়া মায়ানমার অধিবাসীদের সেদেশে প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছে মায়ানমার সরকার।

প্রত্যাবর্তিত জনগণ ও তাদের পরিবার পরিজন বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।