বান্দরবানের শংখ নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের কাতল মাছ
বান্দরবানের শংখ নদীতে শনিবার ভোরে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি ডিমওয়ালা কাতল মাছ ধরা পড়ে।
মাছটির পেটে ছিল ৬ কেজি ওজনের ডিম।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোসলেহ উদ্দিনের উপস্থিতিতে ২৮ জন মিলে মাছটি ৭ হাজার টাকায় কিনে নেন।
শনিবার ভোরে শহরের ক্যওচিংঘাটায় দুলাল জলদাস নামের এক মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ ব্যাপারে প্রবীণ জেলেরা জানান, গত ১০০ বছরেও তারা এত বড় কাতল মাছ দেখেননি।
