২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁও লক্ষাধিক টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ এক দম্পতি গ্রেফতার

জেলার রাণীনগর উপজেলার কোবরাতলী নামক স্থান থেকে শুক্রবার লক্ষাধিক টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে পুলিশ গ্রেফতার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পুলিশ শনিবার তাদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী ওই দম্পতি ভারত থেকে পাচার করে নিয়ে আসা ১ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা বস্তাবন্দী করে রিক্সা ভ্যান যোগে রাজশাহীর পবা যাচ্ছিল।

গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় রাত ৮টায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়েজ উদ্দিন মন্ডল (৪০) এবং তার স্ত্রী কণা ওরফে কমলাকে (৩০) গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুলিশ একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে।

রাণীনগর থানার ওসি মুহশিনুল হক বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃতরা শক্তিশালী মাদক ব্যবসায়ী নেটওয়ার্কের সাথে জড়িত।

এ ব্যাপারে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক ব্যবসায়ীর বাড়ী রাজশাহীর পবা থানার নওহাটা (বিরগইল) গ্রামে বলে জানা যায়।