বাজেট বাস্তবায়নে পূর্ববর্তী রেকর্ড অনুসরণ করলে ভারসাম্য হারানোর আশংকা করেছে সিপিডি
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) শুক্রবার বলেছে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যদি পূর্ববর্তী রেকর্ড অনুসরন করা হলে দেশের আর্থিক ও বৈদেশিক ভারসাম্য ক্ষতির সম্মুখিন হবে।
বাজেট নিয়ে সিপিডির বিশ্লেষনে বলা হয়, “যদি এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকার তার আগের রেকর্ড অনুসরণ করে তাহলে আর্থিক ও বৈদেশিক উভয় ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় ক্ষতির সম্মুখীন হবে। যার ফলে সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প অবমূল্যায়ীত হবে ।
তারা আরও বলেন, “এই পরিস্থিতিতে ধনীদের তুলনায় গরিবরা বেশি ক্ষতিগ্রস্থ হবে।”
শুক্রবার সিপিডি’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ডঃ দেবপ্রিয় ভট্টাচর্য্য, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উত্তম কুমার দেব ও ফাহমিদা খান প্রস্তাবিত বাজেট আলোচনায় একথা জানান।
এই বাজেটে যে গরীব বান্ধব নয় এমন কিছু বিষয় সিপিডি চিহ্নিত করছে। যার মধ্যে রয়েছে রাজস্ব আদায়ের তুলনায় বেশি রাজস্ব ব্যয় ও রাজস্ব বাড়াতে ভ্যাট বৃদ্ধি। অন্যদিকে উন্নয়ন ব্যয় কম বরাদ্দ হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাত থেকে গরিব জনগোষ্ঠি উপকৃত হবে না বলেও তারা মন্তব্য করেছেন।
ফলে এটি দারিদ্র্য বিমোচনের কৌশলপত্রের লক্ষ্য অনুযায়ী মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে না।
সিপিডি নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,“এই বাজেট সংবেদশীলতার, সমঝোতার ও সন্ধির।”
তিনি জানান, যথাযথ দারিদ্র্য নিরিক্ষণ ছাড়া এটা বলা কঠিন হবে যে এ বাজেট গরিবদের পক্ষের হয়েছে কিনা।
তিনি জানান, এ বাজেট সমঝোতার বাজেটে পরিণত হয়েছে কেননা সম্পদের সীমাদ্ধতার কারণে বিনিয়োগ সমর্থন না করায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবেনা।
তিনি বলেন, “কর রেয়াত, রপ্তানিমূখি শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধন সহায়তা এবং শুল্ক ও আধা-শুল্কের যৌক্তিকিকরণ নির্দেশ করে এই বাজেট সমঝোতার বাজেট।”
কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধি করায় এই বাজেটকে সন্ধির বাজেট বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, অর্থমন্ত্রী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কতগুলো প্রকল্পে কি খাতে কতগুলো টাকা খরচ করবেন তা বাজেট বক্তব্যে ব্যাখ্যা করেননি।
“সংক্ষিপ্ততার যুবাকাষ্টে বলি হয়েছে ন্বচ্ছতা” এ মন্তব্য করে তিনি বলেন, “দারিদ্র্য কিভাবে দূরীভূত হবে তা এ বাজেটে পরিস্কার নয়।”
সিডিপি জানায়, বাজেটে নির্ধারিত আয় কর মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর উপর বিরূপ প্রভাব ফেলবে।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি বরাদ্দ দেওয়ায় সিডিপি সন্তোষ প্রকাশ করে। বিশেষ কিছু খাতে কর অবকাশ প্রদান করায় তারা আরও সন্তোষ প্রকাশ করে।
