ধানমণ্ডির রাপা প্লাজায় স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি, ৪৫০ তোলা স্বর্ন চুরির অভিযোগ
নগরীর ধানমণ্ডি থানার রাপা প্লাজার একটি সোনার দোকানে থেকে বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে।
মালিক কর্তৃপক্ষ এ ঘটনায় ৪৫০ তোলা স্বর্নালঙ্কার খোয়া যাওয়া অভিযোগ করেছে। তবে পুলিশ এ ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছে।
দোকান মালিক মোহাম্মদ হায়দার আলী অভিযোগ করেছেন, ধানমণ্ডির মিরপুর রোডের রাপা প্লাজার দ্বিতীয় তলার জিতু জুয়েলার্স থেকে ৪৫ লাখ টাকা মূল্যের ওই স্বর্নালঙ্কার খোয়া যায়। শুক্রবার জুম্মার নামাজের পর তিনি মার্কেটে গিয়ে দোকানের শার্টার ভাঙ্গা দেখেন।
এ ব্যাপারে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমার কাছে ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে। সেখানে ১১ জন আনসার এবং আরও সাতজন নিরাপত্তা রক্ষী রয়েছে। তাদের কেউই এ ঘটনার ব্যাপারে কোন কিছু বলতে পারছে না।
