চট্টগ্রামে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার
চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী শিবির ক্যাডার নাসিরের আস্তানা থেকে পুলিশ শুক্রবার একটি একে-৪৭ রাইফেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হাটহাজারী থানার মাস্তাকিনীর একটি মসজিদ থেকে জুম্মার নামাজের পর নাসিরের সহযোগী দুলাল উদ্দিন মুন্নাকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় হাটহাজারী ও ফটিকছড়িতে নাসিরের আস্তানা হিসেবে পরিচিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, একটি ৯এমএম পিস্তল, একটি বিদেশী বন্দুক এবং ১৫২ রাউন্ড বিভিন্ন অস্ত্রের বুলেট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের শিবির ক্যাডার নাসির ১৯৯৮ সাল থেকে জেলে আছে।
এছ্ড়াাও শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন এপোলো শপিং সেন্টারে ডাকাতির প্রস্তুতিকালে জনতা দুটি দেশে তৈরী অবৈধ এলজিসহ জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
