মাদারীপুরে হাজতীর মৃত্যু
মাদারীপুর জেলা কারাগারে শুক্রবার সকালে উচ্চ রক্তচাপ জনিত কারণে এক হাজতীর মৃত্যু হয়েছে।
নারী ও শিশু নির্যাতন মামলার আসামী পান্নু শেখ ওরফে সেলিম (৪০) উচ্চ রক্তচাপ জনিত কারণে সকাল সাড়ে ১০টায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থার অবনতি ঘটলে কারাগারের চিকিৎসকরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিকেলে ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদের উপস্থিতিতে মৃত সেলিমের সুরতহাল সম্পন্ন হয়। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
মৃত সেলিম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কটরাকান্দি গ্রামের সেকান্দার শেখের ছেলে। স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হিসেবে ৮ এপ্রিল তাকে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
