২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে একই দিনে পিতার মৃত্যুশোকে পুত্রের মৃত্যু

বৃদ্ধ পিতার মৃত্যুর মাত্র সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে মারা গেছে তরুণ পুত্র। ঘটনাটি ঘটে নীলফামারী জেলার সবুজপাড়া এলাকায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শুক্রবার জু’মার নামাজের পর একই সাথে জানাযা শেষে পিতা-পুত্রকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, জেলা শহরের সবুজপাড়ার আবুল কালাম (৬৫) দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে মারা যান। আবুল কালামের পাঁচ পুত্র ও দু’কন্যার মধ্যে বড় সন্তান সাব্বির হোসেন (৩৫) পরিবারের লোকজনকে সান্ত¡না দেন। কিন্তু ভোর ৫টার দিকে তিনিও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।