২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ শিক্ষার্থে ২০ বাংলাদেশী শিক্ষার্থীর জাপানি বৃত্তি লাভ

জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলোপমেন্ট স্কলারশিপ’র আওতায় বিভিন্ন বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রির জন্য বাংলাদেশের ২০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জাপানে আইন, লোক প্রশাসন, অর্থনীতি, আইসিটি, মেডিকেল এডমিন্সট্রেশন, শিক্ষা ও পরিবেশ নীতির উপর দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি লাভের জন্য এ মাসের শেষের দিকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে।

বৃহস্পতিবার ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে জাপানী ডেভেলোপমেন্ট স্কলারশিপের (জেডিএস) এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তিনশ’ ৫০জন প্রার্থীর মধ্যে এই বিশজনকে মনোনীত করা হয়। বৃত্তি প্রাপ্তরা জাপানী ভাষার উপর দুই মাসের একটি প্রশিক্ষণ সমাপ্ত করেছে।

এর আগে মোট ৬৪ জন ছাত্রছাত্রী জেডিএস’র বৃত্তি নিয়ে জাপান যায় এবং ৩০ জন বৃত্তিধারী শিক্ষা শেষে দেশে ফিরে আসে।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, তাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এবং জাপানের লোকজন আশা করে তারা যেন তাদের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের পেছনে কাজে লাগায়।