মেঘনায় দু’টি ট্রলার থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট, হামলায় আহত ১৩
মেঘনা হাতিয়া চ্যানেলে শুক্রবার ভোরে জলদস্যু বাশার বাহিনীর হামলায় চার জেলে গুলিবিদ্ধ হয়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছে আরও নয় জন।
আহতরা জানান, শুক্রবার ভোর রাতে ৪০/৫০ জনের একটি দস্যুদল হামলা চালিয়ে দুইটি মাছ ধরার ট্রলার থেকে নগদ টাকা, মাছ ধরার সামগ্রি, মাছসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আক্রমণে গুলিবৃদ্ধ চার জেলে হলেন মোতালেব গাজী (৪০), লোকমান ব্যাপারী (৩৫), আলী আশরাফ মৃধা (৫৫), মোঃ হারুন (৫৩)। আহত অন্যরা হলেন জিল্লুর রহমান(১৮), মালেক ভূজ্ঞা (২৫), হানিফ মোল্লা (৫০), সেলিম খান (২৫), বেলাল গাজী (২১), মনির হোসেন পাটোয়ারী (২৫), পগের আলী (২৫), মজিদ শেখ ( ৩০) ও সোলায়মান খান (৩৫)। আহত প্রত্যেকের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর এলাকায় বলে জানা গেছে।
২০০৩ সালের ডিসেম্বরে যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীকে জল ও বনদস্যুমুক্ত করা হলেও সম্প্রতি বাশার বাহিনী সংগঠিত হয়ে উপক’লীয় এলাকায় তারা বিভিন্ন ধরণের অপরাধ চালিয়ে যাচ্ছে।
