মানসিক প্রতিবন্ধীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ
আগামী অর্থ-বছরের ১ জুলাই থেকে দেশের সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী ১০ লাখ ৪০ হাজার ব্যক্তিকে মাসিক ২০০ টাকা ভাতা দেওয়ার জন্য নতুন বাজেটে প্রস্তাব করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান আগামী অর্থ বছরে এই প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচিসহ এই প্রকল্পটি পরবর্তী অর্থ বছরের জন্য সম্পূর্ণ নতুন প্রকল্প।
