২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা নিয়ন্ত্রণে ৫০ কোটি টাকা বরাদ্দ

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মঙ্গা নিয়ন্ত্রণে ‘বেকারত্ব নিরসন তহবিল’ নামে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জাতীয় বাজেট ২০০৫-০৬ এ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় ভৌগলিক কারণে বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দরিদ্র লোকেরা বেকার থাকে। ওইসব এলাকার লোকজনের দুঃখ দূদর্শার কথা বিবেচনা করে কর্মসংস্থান সৃষ্টিতে উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।