সড়ক ও রেলযোগাযোগ খাতে বরাদ্দ ৪৮৩২ কোটি টাকা
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলিয়ে সড়ক ও রেলওয়েসহ যোগযোগ মন্ত্রণালয়ের অনুকূলে ২০০৫-০৬ অর্থবছরে ৪,৮৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তব্যে বলেন, আগামী বছর সরকার নিজস্ব অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে রুপান্তরের কর্মসূচী হাতে নিয়েছে। আগামী ২ বছরের মধ্যে চট্টগ্রাম-ফেনী অংশে ৪ লেনে রুপান্তরের কাজ সম্পন্ন হবে। এছাড়া ২০০৬ সালের শুরুতেই তৃতীয় কর্ণফুলি সেতু রুপান্তরের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, সরকার এ অর্থবছরেই তৃতীয় বুড়িগঙ্গা, তিস্তা, দ্বিতীয় শীতলক্ষ্যা ও দপদপিয়া সেতুসহ বিভিন্ন প্রকল্পের আওতায় ৪,০০০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ হাতে নিয়েছে।
এছাড়াও আগামী অর্থবছরে বিভিন্ন স্টেশন ও শাখা লাইনের উন্নয়ন ও লোকেমেটিভের পূনর্বাসনের কাজও করা হবে।
